বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

রেফারিং বিতর্কে ক্ষুব্ধ মিশরের কোচ

আর্জেন্টিনার জয়ের পর বিস্ফোরক অভিযোগ! মিশরের কোচ বললেন ‘আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে’

দৈনিক কণ্ঠ প্রতিদিন প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম
আর্জেন্টিনার জয়ের পর বিস্ফোরক অভিযোগ! মিশরের কোচ বললেন ‘আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে’
google news দৈনিক নিউজ পোর্টাল এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে অবিশ্বাস্য এক নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হার মানতে হওয়ায় তিনি দাবি করেন, রেফারিংয়ের একাধিক সিদ্ধান্ত তাদের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় মিশর। আক্রমণাত্মক খেলায় প্রথমার্ধেই তারা এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে ২-০ করলে জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর লিওনেল মেসি গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

 

তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের দাবি, তাদের একটি গোল অকারণে বাতিল করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে হামদি ফাথিকে জার্সি টেনে ফেলা হলেও পেনাল্টি দেওয়া হয়নি এবং ভিএআরেও ঘটনাটি যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, আজকের ম্যাচে তারা ন্যায্য বিচার পাননি। তার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত এবং ভিএআরের ব্যবহার তাদের বিপক্ষে গেছে, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

 

তিনি আরও অভিযোগ করেন, একাধিক সিদ্ধান্ত মিশরের জন্য হতাশাজনক ছিল এবং এমন অভিজ্ঞতার পর এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখারও ইচ্ছা নেই তার। এভাবেই তিনি নিজের প্রতিবাদ জানাতে চান বলে মন্তব্য করেন।

 

অন্যদিকে নাটকীয় এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করেছে। তবে ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এবং মিশর শিবিরের ক্ষোভ ফুটবল অঙ্গনে আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

 

 

ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প- এরদোয়ানসহ বিশ্ব নেতারা, আলোচনায় বৈশ্বিক নিরাপত্তা

দৈনিক কণ্ঠ প্রতিদিন প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম
ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প- এরদোয়ানসহ বিশ্ব নেতারা, আলোচনায় বৈশ্বিক নিরাপত্তা

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর নেতারা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ প্রতিনিধিরা।

বৈঠকে ইউরোপ ও উত্তর আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

সম্মেলনের আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আগত নেতাদের স্বাগত জানান। পরে বিভিন্ন অধিবেশনে ন্যাটো মিত্রদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপের বিষয়গুলো গুরুত্ব পায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। তিনি জোটের সামরিক প্রস্তুতি জোরদার এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এবারের ন্যাটো সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। সম্মেলনের সিদ্ধান্তগুলো ভবিষ্যতে ন্যাটোর নিরাপত্তা কৌশল এবং বিশ্ব রাজনীতির গতিপথে প্রভাব ফেলতে পারে।

ত্বকের জেল্লা বাড়তে যা খাবেনযার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে।

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:২০ এএম
ত্বকের জেল্লা বাড়তে যা খাবেনযার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে।
যার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে। বাড়তি পাওনা ত্বকের সৌন্দর্য।
তা হলে বরং খোলসা করা যাক। ত্বক ও চুলের সৌন্দর্য কিন্তু শুধু বাইরের রূপটানে ফেরে না।
 

এজন্য পেটও ভালো থাকা দরকার। হজমে সমস্যা, লিভারের গোলযোগ হলে তার প্রভাব পড়ে চোখেমুখে। কয়েক দিন পেট পরিষ্কার না হলে মুখে ব্রণ বের হয় অনেকেরই। লিভার ঠিক ভাবে কাজ না করলে মুখে ফুটে ওঠে কালচে ভাব। তার ওপর শরীরে পানির অভাব দেখা দিলে ত্বক রুক্ষ হয়ে যায়।

সেই সবুজ পানীয়ে এমন কী আছে?
শরীর আর্দ্র রাখতে ও সুস্থ রাখতে লেবু ও পুদিনা দিয়ে বানিয়ে ফেলুন শরবত। সবুজ রঙের এই শরবত নিয়মিত পান করলে রুক্ষ ত্বকেও আসবে প্রাণ।

কেন?
পুদিনার হরেক গুণ। হজমে সহায়ক। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীর ঠান্ডা করে। প্রদাহজনিত কষ্ট কমায়। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রণ বা পেট ভালো না থাকার জন্য কালচে ছোপ, পুদিনা নিয়মিত খেলে অনেক সমস্যারই সমাধান হতে পারে। পুদিনা দিয়ে গরমের দিনে মুখের মাস্কও তৈরি করা যায়।

লেবুর গুণও কম নয়। এতে থাকে ভিটামিন সি। রোগ প্রতিরোধে যা বিশেষ সহায়ক। এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।

মধুও ব্যবহার করা হয় এই পানীয়। এতেও আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জরুরি। মধু ছাড়াও আরও যে সব উপাদান এতে ব্যবহার হয়, তার সব ক’টিই শরীরের জন্য উপকারী।

যেভাবে বানাবেন সবুজ পানীয়?
পুদিনা পাতা, লেবুর রস, বিট লবণ, মধু ও মৌরি বেল্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ দিয়ে দিন। সবুজ এই পানীয় নিয়মিত পান করলে শরীর ভালো থাকবে। হজমশক্তি বাড়বে। বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।

এসআরএস

গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৬ পিএম
গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানান, সহিংসতার ওই ঘটনার পর ইসা নগরির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ওই এলাকায় কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

জারানওয়ালায় হামলার শিকার একটি চার্চের কাছেই বসবাস করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফারুক মাসিহ; তার পেশা ট্রাকে রং করা। ইসা নগরির অন্য অনেকের মতো মাসিহর বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৪৭ বছর বয়সী মাসিহ আলজাজিরাকে বলেন, ‘তারা আমার পুরো বাড়ি সম্পূর্ন জ্বালিয়ে দিয়েছে। কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি বসার মতো একটি চেয়ারও নেই। সব ছাই হয়ে গেছে।’

×