1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dkp24news@gmail.com : dainikkonthoprotidin :
বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’ - দৈনিক কণ্ঠ প্রতিদিন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমনকে ধরতে ৯ দলের অভিযান, গ্রেফতারের পর নাম বললেন ‘মিরাজ’ | দৈনিক কণ্ঠ প্রতিদিন ঝিলমিল হাসপাতালে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু: তদন্তে স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের কমিটি সিআইডির নতুন প্রধান হলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কক্সবাজার হচ্ছে দেশের নতুন সিটি করপোরেশন, শুরু প্রশাসনিক কার্যক্রম আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাস সরবরাহ, আশার কথা জানালেন প্রতিমন্ত্রী দেশের বাজারের টুথপেস্টে চাঞ্চল্যকর তথ্য: ইএসডিওর গবেষণায় ৮টি পণ্যে মেলেনি মাইক্রোপ্লাস্টিক সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে ফাস্ট-ট্র্যাক আদালত, তরুণদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? জোর আলোচনা

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

এশিয়া কাপ সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে তালিকায় নেই একজন গুরুত্বপূর্ণ নাম—মুজিব-উর রহমান। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়া এই স্পিনারের অনুপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে টাইগারদের জন্য।

এশিয়া কাপ ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। মুজিবের পাশাপাশি বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরানও।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে মুজিবের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। ৯ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি রেট মাত্র ৫.২৫। তার বৈচিত্র্যময় স্পিনে বারবারই বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সেক্ষেত্রে মুজিবের না থাকাটা নিঃসন্দেহে লিটন-শান্তদের জন্য বড় এক স্বস্তির খবর।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে। এরপরই ঘোষিত হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল। যদি তাতে মুজিব জায়গা না পান, তবে এশিয়া কাপে তার বিরুদ্ধে খেলতে হবে না বাংলাদেশকে।

ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট, শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। অংশগ্রহণকারী অন্য দল হচ্ছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com