
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার ও সেনাবাহিনী সবসময় তাদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানিয়েছেন।
মন্তব্য করুন