
উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান সরকারপ্রধান। আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশীয় এসএমই পণ্যের নকশা ও গুণগত মান উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।।
মন্তব্য করুন