dainikkonthoprotidin
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সম্ভাব্য সূচি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা তাদের সাংবিধানিক ও আইনগত ক্ষমতার আওতায় কার্যক্রম পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় পরিসরের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় প্রয়োজন।

এ কারণে বৃহস্পতিবারের আন্তমন্ত্রণালয় সভার মতামত পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ওই দিন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সম্ভাব্য সময়সূচি প্রকাশের পর সরকারের বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা ও মন্তব্য দেখা যায়। ইসি সূত্রে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনার কথাও জানা গিয়েছিল।

এদিকে সংবাদ ব্রিফিংয়ের প্রধান বিষয় ছিল ঢাকা মহানগরীতে চলমান ও পরিকল্পিত মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীর দুর্ভোগ কমানো এবং তাদের সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি নির্মাণকাজের কারণে মানুষের সময় ও অর্থের অপচয় যেন কমানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কে একাধিক সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ বাড়ে উল্লেখ করে তিনি বলেন, আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি স্থানান্তরসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মেগা প্রকল্পগুলোর কাজের গতি ও তদারকি নিশ্চিত করতে এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য পৃথক ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটি গঠন করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগও বজায় রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু-একজনের ভুলে পুরো আলেম সমাজের মর্যাদা ক্ষুণ্ন না করার আহ্বান শফিকুর রহমানের

১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, আহত ১০-এর বেশি

২

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বৈঠক বাণিজ্যে সুফল আনবে: বাণিজ্যমন্ত্রী

৩

জাতিসংঘে কড়া বার্তা পেজেশকিয়ানের, আলোচনার ইঙ্গিত

৪

৫

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

৬

অপ্রতিমের আইফোন ছিনিয়ে নিতেই ডেকে নেওয়া, গ্রেপ্তার ৩

৭

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

৮

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

৯

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০% শুল্কের শঙ্কা, ওয়াশিংটনকে সতর্ক দিল্লির

১০

লোহিত সাগরের নিরাপত্তায় একমত মিসর-সৌদি আরব

১১

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

দেশে হাম পরিস্থিতির অবনতি, টিকা দেওয়ার পরও বাড়ছে উদ্বেগ

১৪

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

১৫

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

১৬

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

১৭

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

১৮

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

১৯

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

২০