
মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি তাদের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য মোবাইল ভাতা চালুর কথাও জানান।
নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথাও জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণা দেন তিনি। বর্তমানে পাঁচ বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এই সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছরে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান।
মন্তব্য করুন