
মহান বিজয় দিবস ঘিরে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি বের করবে জামায়াত। এর আগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।
ঘোষিত সূচিতে আরও রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া। পাশাপাশি ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সময় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মন্তব্য করুন