Zahid Hassan
২ অগাস্ট ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

Spread the love

ম্যাচ-পরবর্তী উত্তেজনার ঘটনায় ইন্টার মায়ামির সঙ্গে থাকা লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে টুর্নামেন্টের বাকি সময় পর্যন্ত সব ধরনের ‘টেকনিক্যাল এরিয়া’ থেকে নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। পাশাপাশি ইন্টার মায়ামি ক্লাবকেও একটি অপ্রকাশিত অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।

 

গত ৩০ জুলাই, মায়ামি ও মেক্সিকোর ক্লাব অ্যাটলাসের মধ্যকার ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হালকা বাকবিতণ্ডা চলছিল। সে সময় চুকো, যিনি কালো মায়ামি টি-শার্ট পরা অবস্থায় ছিলেন, মাঠে ঢুকে পড়েন এবং অ্যাটলাসের কয়েকজন খেলোয়াড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। অথচ তার কাছে ওই ম্যাচের জন্য কোনো অফিসিয়াল অ্যাক্রেডিটেশন ছিল না।

লিগস কাপ কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, ‘ইন্টার মায়ামি বনাম ক্লাব অ্যাটলাস ম্যাচ শেষে, ক্লাবের একজন প্রতিনিধি (মেসির দেহরক্ষী) নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত এলাকা লঙ্ঘন করেছেন। ফলে, তাকে লিগস কাপ ২০২৫-এর বাকি সময়ের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামি ক্লাবকে আর্থিক জরিমানা দেওয়া হয়েছে। ’

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অ্যাটলাসের ডিফেন্ডার ম্যাথেউস ডোরিয়া। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের ক্লাব প্রশাসন বিষয়টি দেখবে। আমি বুঝি, মেসির দেহরক্ষী মাঠে থাকেন যদি কোনো ভক্ত হঠাৎ ঢুকে পড়ে—সেটি ঠেকানোর জন্য। কিন্তু খেলোয়াড়দের মধ্যে যা হচ্ছে, তাতে তার কোনো অধিকার থাকার কথা না। ’

তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তা রক্ষার ব্যাপার থাকলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু অন্য কোনো কারণে কেউ মাঠে ঢুকে হস্তক্ষেপ করলে সেটা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। ’

ইয়াসিন চুকো মূলত মেসির নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছেন তার পিএসজি-পরবর্তী সময় থেকেই। আগেও বেশ কয়েকবার তাকে ম্যাচ চলাকালে পিচ ইনভেডারদের থামাতে দেখা গেছে। তবে তার পেশাগত পরিচয় নিয়ে আগে যেসব দাবি (যেমন: সাবেক নেভি সিল বা এমএমএ ফাইটার) করা হয়েছিল, সেগুলো সঠিক নয়।

এর আগেই, ২০২৫ সালের এপ্রিল মাসে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ চুকোকে সাইডলাইনে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপরও ইন্টার মায়ামি ক্লাব তাকে নিয়োজিত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা সরকারের

১

জামায়াতের টানা ৪০ দিনের কর্মসূচি, থাকছে সমাবেশ ও বিজয় র‍্যালি

২

জাতীয় গ্রিডে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ, মঙ্গলবার হতে পারে পরীক্ষামূলক সংযোগ

৩

মানুষের মাঝে, মানুষের পাশে—তারেক রহমানের নেতৃত্বে এক অন্যরকম মুহূর্ত

৪

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

৫

বাংলাদেশে বিনিয়োগে জাপানকে পাঁচ খাতে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

৬

ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দু-একজনের ভুলে পুরো আলেম সমাজের মর্যাদা ক্ষুণ্ন না করার আহ্বান শফিকুর রহমানের

৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, আহত ১০-এর বেশি

৯

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বৈঠক বাণিজ্যে সুফল আনবে: বাণিজ্যমন্ত্রী

১০

জাতিসংঘে কড়া বার্তা পেজেশকিয়ানের, আলোচনার ইঙ্গিত

১১

১২

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

১৩

অপ্রতিমের আইফোন ছিনিয়ে নিতেই ডেকে নেওয়া, গ্রেপ্তার ৩

১৪

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৫

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

১৬

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০% শুল্কের শঙ্কা, ওয়াশিংটনকে সতর্ক দিল্লির

১৭

লোহিত সাগরের নিরাপত্তায় একমত মিসর-সৌদি আরব

১৮

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

২০